About Us

আসসালামু অলাইকুম,
            কাশীপুর আজমল অ্যাকাডেমির পক্ষ থেকে সকল অভিভাবক/অভিভাবিকা এবং ছাত্র-ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইসলামি দ্বীনি শিক্ষার পাশাপাশি পিছিয়ে পড়া ধর্ম-জাতির উদ্দেশ্যে শ্রদ্ধেয় এম.পি. মাওলানা বদরুদ্দিন আজমল সাহেবের অনুপ্রেরনায় আধুনিক শিক্ষার লক্ষ্যে আমরা যৌথ উদ্যোগে রেজিনগর কাশীপুরে আজমল সাহেবের নামানুসারে "কাশীপুর আজমল অ্যাকাডেমি এন্ড হিফজ প্লাস" প্রতিষ্ঠা করি। বর্তমানে অনেক দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রী আর্থিক সংকটে এবং সঠিক শিক্ষা ব্যবস্থা না পেয়ে তাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার স্বপ্ন ক্রমশ নষ্ট হয়ে পড়ছে। আমাদের লক্ষ্য এটাই ঐ সব ছাত্র-ছাত্রী যাতে পিছিয়ে না যায়। আমাদের দক্ষতাপূর্ণ শিক্ষক-শিক্ষিকাদের সহয়তায় শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত এবং শুদ্ধ করে তুলবো। ইনশাআল্লাহ্। যাতে তাদের ভবিষ্যতে U.P.S.C., W.B.C.S., W.B.P.S.C., NEET ডাক্তারি পরীক্ষার মত প্রতিযোগীমূলক পরীক্ষার যোগ্য ASPIRANTS তৈরি করতে পারি।